মেক্সিকোর এক নারী কেবল গাড়ি চুরি করেই ক্ষান্ত হয়নি। চুরি করে ধরা পড়ার পর পুলিশকেও ফাঁকি দিতে সক্ষম হয়। হাসপাতালে ভর্তি করার পর ওই নারী সিলিং দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে!
মেক্সািকোর রাজধানী নিউ মেক্সিকোর পুলিশ জানিয়েছে, সাইলেন সালেজার নামের ৩৪ বছর বয়সী এক নারীর কাছে একটি চোরাই ট্রাক পাওয়া যায়। ধারণা করা হয়, ট্রাক চুরি করতে এক পুরুষকে সহযোগিতা করে সালেজার। পুলিশ গ্রেফতার করার পর সালেজার জানায়, সে মাদকাসক্ত এবং অসুস্থ। তার চিকিত্সা করা প্রয়োজন। পরে সকালে তাকে পুলিশ প্রহরায় হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় সে নিরুদ্দেশ হয়ে যায়। পুলিশ পুরো হাসপাতাল তন্ন তন্ন করে খোঁজে। কিন্তু পাওয়া যায়নি। অবশেষে হাসপাতালের সিলিংয়ে সালেজারকে দেখতে পায় পুলিশ! সালেজার পরে স্বীকার করে ট্রাক চুরির সঙ্গে সে জড়িত এবং গত দুই মাস ধরে ট্রাকটি তার বাড়িতেই ছিল। - ইউপিআই
