জাতীয় বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফরম পূরণ আগামী ২২ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে চলবে। এছাড়া ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ ৯ ডিসেম্বর। পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি, পরীক্ষার্থীর তালিকা, আবেদন ফরম, বিষয় কোডসহ যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd –এ পাওয়া যাবে।
