ভারতে ধর্মগুরু রামপাল আটক

আপডেট : ২০ নভেম্বর ২০১৪, ১২:০৪

ভারতে ধর্মগুরু রামপাল মহারাজকে আটক করেছে পুলিশ। হরিয়ানা রাজ্যের পুলিশ এ তথ্য জানিয়েছে। উত্তর ভারতের এই হিন্দু ধর্মগুরুকে গ্রেফতার করে দিল্লীতে নেয়া হয়েছে। খবর বিবিসি’র।
এর আগে গতকাল রামপালকে ধরতে গেলে ভক্তদের তোপের মুখে পড়ে পুলিশ। ভক্তদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষের পর হাজার হাজার অনুগামী ওই আশ্রম ছেড়ে পালিয়ে যায়।
হরিয়ানা রাজ্যের হিসাবে ওই আশ্রম থেকে একটি ৫ জনের মৃতদেহও প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ বলছে, বাবা রামপাল নামে ওই ধর্মগুরু পাঁচ হাজার ভক্তকে নিয়ে আশ্রমের ভেতরেই ছিলেন। আট বছরের একটি পুরনো খুনের মামলায় অভিযুক্ত হলেও রামপাল ক্রমাগত কোর্টের সমন এড়িয়ে গেছেন।