ঈর্ষার বলি মিস হন্ডুরাস!

আপডেট : ২০ নভেম্বর ২০১৪, ১৩:২৭
বোনের প্রেমিকের হাতে খুন হয়েছেন সপ্তাহখানেক ধরে নিখোঁজ হওয়া মিস হন্ডুরাস। মিস হন্ডুুরাসের বোন ও ঘাতকের প্রেমিকা অন্য ব্যক্তির সাথে নাচার কারণে ঈর্ষান্বিত হয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। সূত্র: এপি।
জাতীয় পুলিশের পরিচালক জেনারেল র‌্যামন সাবিল্লন বলেছেন, গত ১৩ নভেম্বর রাতে মিস হন্ডুরাস মারিয়া জোসে আলভার্দো ও তার বোন সোফিয়া একটি পার্টিতে যান।  সোফিয়ার প্রেমিক প্লুতারকো রুইজের জন্মদিনের পার্টি ছিল সেটি। সেখানে সোফিয়া অন্য এক ব্যক্তির সাথে নাচলে ঈর্ষাণ্বিত হয়ে পড়েন সোফিয়া। এতে প্রথমে সোফিকাকে গুলি করেন প্লুতারকো। এসময় আলভার্দো পালানোর চেষ্টা করলে তিনি তাকে পেছন দিক থেকে দুইবার গুলি করেন।   
বুধবার ১৯ বছর বয়সী আলভার্দো ও তার ২৩ বছর বয়সী বোন সোফিয়ার লাশ আগুয়াগুয়া নদীর পাশের ক্যাবলোটেলস গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে।
গত এপ্রিলে মিস হন্ডুরাসের খেতাব জেতেন আলভার্দো। তিনি ডিসেম্বরে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।