চীনের এক হাসপাতালের নারী কর্মীদের ডরমিটরিতে এক স্টাফের ছুরিকাঘাতে ছয় সেবিকা ও তাদের এক সহকর্মী নিহত হয়েছেন। উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের অবকাশ যাপন শহর বিদাইহিতে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে রয়টার্স এই খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, হামলায় নিহতদের মধ্যে একজন প্রশাসক রয়েছেন। এছাড়া অন্য এক নার্স মারাত্মক আহত হয়েছেন।
দ্য বেইজিং নিউজ জানিয়েছে, এ ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার নাম লি জিয়াওলং (২৭)। লি জানিয়েছে, তার আগে থেকে মানসিক সমস্যা ছিল এবং তিনি বেইজিংয় ও তাঙ্গশানে চিকিৎসা নিয়েছেন।
চায়না সেন্টাল টেলিভিশন (সিসিটিভি) জানায়, হামলাকারীর নাম লি জিয়াওলং। তার বয়স প্রায় ২৭ বছর। তাকে পুলিশ আটক করেছে।
ওয়েবসাইটে পত্রিকাটি বলছে, প্রাথকিভাবে এটি বোঝা যাচ্ছে নিহতদের সঙ্গে হত্যকারীর কোনো সমস্যা ছিল না।
