ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৩

আপডেট : ২০ নভেম্বর ২০১৪, ১৭:২৪
 
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে তিন জন আহত হয়েছেন। এদের মধ্যে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন।
পরে পুলিশ বন্দুকধারীকে লক্ষ করে গুলি চালালে তিনি নিহত হন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই গুলির ঘটনা ঘটে।
সিএনএনের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীটি ছাত্রদের লক্ষ করে গুলি চালালে আতঙ্কিত ছাত্ররা লাইব্রেরি ভবনে গিয়ে আশ্রয় নেয়। উল্লেখ্য যে লাইব্রেরিটি ২৪ ঘণ্টাই খোলা থাকে। আহত তিনজনই বিশ্ববিদ্যালয়টির ছাত্র।