নিজের বিয়ের অনুষ্ঠানের বক্তব্যে অর্পিতা বলেছেন, সালমান খানই তার চোখে সবচেয়ে বড় মনের মানুষ। খান পরিবারের সদস্য হতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেন বলেও জানিয়েছেন তিনি।
অর্পিতার পক্ষে প্রিয়াঙ্কা চোপড়া তার বক্তব্য পড়ে শোনান। বক্তব্যে অর্পিতা তার সব ভাইদেরই প্রশংসা করে বলেছেন তার ভাইরাই তার শক্তির উৎস। তিনি এ সময় জানান, সোহেল খানের বিয়ে হওয়ার আগে পর্যন্ত তিনি তার সাথে রুম শেয়ার করে থাকতেন। সোহেল তার বন্ধুর মত। আরবাজ খানের প্রসঙ্গে বলেন, তার পথ প্রদর্শক ছিলেন এই ভাই। আর সালমান খান সম্পর্কে জানিয়েছেন, তার চোখে সবচেয়ে বড় মনের মানুষ সালমান খান। সব কাজেই তাকে সমর্থন দিয়েছে সালমান খান।
