কুকুরের জরিমানা

আপডেট : ২১ নভেম্বর ২০১৪, ০০:৫০

যুক্তরাজ্যের ব্রাইটনে স্কেটিং আইন অমান্য করায় এক কুকুরকে ১২৫ ডলার জরিমানা করা হয়েছে। এই জরিমানা না দিলে মামলার হুমকি দিয়েছে কর্তৃপক্ষ! তবে কুকুরের যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট নেই সেহেতু জরিমানার অর্থ দিতে হবে তার মালিককে।

কি করেছিল কুকুরটি। জানা গেছে, ওই এলাকার রাস্তায় স্কেটিং করা নিষিদ্ধ। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে তাকে জরিমানা করা হয়। কিন্তু হেমিং নামের এক লোক তার কুকুরকে স্কেটিং চর্চা করিয়ে বেশ পারদর্শী করে তুলেছেন। তিনি রাস্তায় তার কুকুরকে নামানোর সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ জরিমানা করে। ১৪ দিনের মধ্যে জরিমানা দিতে ব্যর্থ হলে জরিমানার অর্থ দেড় হাজার ডলার ছাড়িয়ে যাবে। -সিআইএস