প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যেক জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে ব্যবস্থা নেবে সরকার। প্রত্যেক জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হবে।
শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীকে আরো চৌকস ও আধুনিক করতে ফোর্সেঙস গোল্ড ২০৩০ নির্ধারণ করেছে সরকার।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা ছিল, এখন ডিজিটাল বাংলাদেশ করা হচ্ছে। আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি। প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব, আলো দেব। বাংলাদেশ পিছিয়ে থাকবে না। এ হচ্ছে আমাদের লক্ষ্য।
