জলবায়ুর পরিবর্তনে ৯.৩ মিলিয়ন ডলার তহবিলের অঙ্গীকার

আপডেট : ২১ নভেম্বর ২০১৪, ১৪:৫৫
জার্মানীর বার্লিনে ৩০ জাতির সমাবেশে উন্নয়নশীল দেশগুলোর নির্গমন হ্রাস এবং জলবায়ুর পরিবর্তনের প্রস্তুতির জন্য ৯.৩ বিলিয়ন ডলার অর্থ সহায়তার অঙ্গীকার করা হয়েছে। খবর বিবিসি’র
২০১৪ সালের মধ্যে সবুজায়নের জন্য কমপক্ষে ১০ বিলিয়ন ডলার সহায়তা থাকা জরুরি ছিল। অঙ্গীকার লক্ষের তুলনায় লজ্জাজনক।
দক্ষিণ কোরিয়ান-ভিত্তিক তহবিলের অর্থ নবায়নযোগ্য জ্বালানি এবং সবুজায়ন প্রযুক্তির খাতে কাজে লাগানের লক্ষ্য নিয়ে দেশগুলোর মাঝে বিনিয়োগ করা।
সমাবেশে সমুদ্রের পানির উচ্চতা এবং ঝড়, বন্যা এবং খড়া মোকাবিলায় প্রতিরক্ষা গঠনে অনুদানপ্রাপ্ত দেশগুলোর জন্য কর্মপরিকল্পনা করা হয়েছে। IMG0
আগে ধনী দেশগুলো এরকম তহবিল থেকে উন্নয়নশীল দেশগুলো জলবায়ুর প্রভাব মোকাবিলায় ২০২০ সাল পর্যন্ত প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার পাবে বলে অঙ্গীকার করেন।
আমেরিকা ইতিমধ্যে তিন বিলিয়ন এবং জাপান এক বিলিয়ন ডলার তহবিলের অঙ্গীকার করেন। যুক্তরাজ্য, জার্মান এবং ফ্রান্স এক বিলিয়ন করে এ তহবিলে সহায়তার ওয়াদা করেন। সুইডেন এ তহবিলে ৫০০ মিলিয়ন ডলার’র উপরে সহায়তা প্রদানের অঙ্গীকার করেন।
এ তহবিলে সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, মেক্সিকো, লুক্সোমবার্গ এবং চেক রিপাবলিক ছোট তহবিল দানের প্রতিশ্রুতি দেন।