বক্ষ বৃদ্ধিকারক একটি সংস্থার ব্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে নারীদের বক্ষ বাড়াতে উৎসাহ জোগাবেন পুনম।
ভারতীয় গণমাধ্যম জানায়, প্রথম বক্ষ বৃদ্ধিকারক সংস্থা হিসেবে ভারতে ব্রেক্সেলেন্ট আত্মপ্রকাশ করতে চলেছে। আর এতে ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে নিযুক্ত হয়েছেন পুনম পান্ডে।
বিতর্কের এক নাম পুনম একমাত্র সিনেমায় ছাত্র-শিক্ষিকার দুরন্ত প্রেমের কাহিনিতে শরীরী ঝড় তুলে সাড়া জাগিয়েছিলেন। শচীনের রেকর্ড রানের বাজিতে নগ্ন হয়ে যাওয়া থেকে শুরু করে একাধিক বিতর্কিত ফটোশুটের দৌলতে সকলেই জানেন পুনম এবং শরীর শব্দ দুটো কতটা সমার্থক৷ তাই পুনমের চেয়ে বক্ষবৃদ্ধিকারক সংস্থার উপযুক্ত ব্র্যান্ড অ্যাম্বাসিডর আর কে বা হতে পারতেন?
