প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘স্বাধীনতা যুদ্ধের চেতনায় সমুজ্জ্বল সশস্ত্র বাহিনী জাতির জন্য গর্ব।’ তিনি বলেন, ‘তাঁর সরকার সশস্ত্র বাহিনীকে সুশৃঙ্খল, দক্ষ, আধুনিক এবং সুসজ্জিত বাহিনী হিসেবে দেখতে চায়। এজন্য প্রয়োজনীয় সবকিছুই আমরা করব।’
বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস ২০১৪ উদযাপন উপলক্ষে শুক্রবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা এই বাহিনীর অব্যাহত সমৃদ্ধি চাই। আমরা আশা করি সুশৃঙ্খল ও পেশাগত দক্ষতা বজায় রেখে জাতি গঠনে সশস্ত্র বাহিনী আরো অবদান রাখবে।’
স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এম মোজাম্মেল হোসেন, সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ, মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের স্ত্রীগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী এবং কূটনীতিকবৃন্দ সংবর্ধনায় যোগ দেন।
