বাসে চড়ার পর যখন সেটি জ্বালানী নেয়ার জন্য ফিলিং স্টেশনে ঢুকে লাইনে দাঁড়ায় তখন যাত্রীদের অনেকে প্রচন্ড বিরক্ত হন। কিন্তু ইংল্যান্ডের জেন-ইকো কোম্পানি দেশটির কয়েকটি শহরে এক অদ্ভুত বাস চালু করেছে যার জ্বালানী নেয়ার জন্য আর ফিলিং স্টেশনে ঢুকতে হবে না। লাইনেও দাঁড়াতে হবে না। ওই বাসের জ্বালানী ট্যাংকে মানুষ প্রাকৃতিক কর্ম সারলেই চলবে! তাহলেই বাস চলার মতো শক্তি পেয়ে যাবে। এক ট্যাংক ‘মানব বর্জ্য’ ব্যবহার করে এই বাস প্রায় ৩০০ কিলোমিটার দূরত্ব চলতে পারবে। ৪০ সিটের এই বাস ইংল্যান্ডের বাথ এবং ব্রিস্টল রুটে চলাচল করছে। সুতরাং যাত্রীরা বাসে চড়ার পর ড্রাইভার কিংবা কন্ডাক্টর যদি তাদের কিছু ‘জ্বালানী’ দিয়ে যাওয়ার আবদার করেন তো অবাক হবার কিছু থাকবে না। কেবল মানুষের প্রাকৃতিক সারবস্তু নয়, পঁচা বাসি খাবার ফেলে না দিয়ে এই কোম্পানিকে দিলে তারা খুশিই হবে। জেন ইকো কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সিদ্দিক ফক্স নিউজকে বলেছেন, দেশের গ্যাস নেটওয়ার্কেও আমরা এই ‘গ্যাস’ দেয়ার চিন্তাভাবনা করছি।
