৪ লাখ পাউন্ডের গয়নায় মোড়ানো কনে!

আপডেট : ২২ নভেম্বর ২০১৪, ১১:৩৮
ভারতের এক মিষ্টি বিক্রেতা তার মেয়ের বিয়েতে তাকে সত্যিই ‘সোনার মেয়ে’ হিসেবে তৈরি করেছিলেন। কেননা ঐ কনেকে ৪ লাখ পাউন্ডেরও বেশি মূল্যের সোনার গয়না পরানো হয়েছিল।
ভারতের অন্ধ্র প্রদেশের তিরুপাতি শহরে সম্প্রতি এই বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে বাবাও কম যাননি। নাম না প্রকাশ করা ঐ বাবাও অনুষ্ঠানে তার সংগ্রহে থাকা সোনার চেইন পড়েছেন।
 
IMG0
 
বিয়ের সময় স্থানীয় পুলিশ বাহিনী তাদের নিরাপত্তা বিধান করেছে যাতে তারা আক্রমণ অথবা ডাকাতির শিকার না হন। 
তিরুপাতির পুলিশের মুখপাত্র সন্দীপ কুমার নিশ্চিত করেছেন, ঐ ব্যক্তি ও তার মেয়ে বিয়েতে সোনার গয়না পরেছিলেন।
তিনি জানান, বিয়েতে প্রচুর পরিমাণ স্বর্ণ পরা অপরাধ নয়। তবে যখন কোনো মানুষ এটা শুনবে তখন সেখানে কোনো অপরাধ সংঘটিত হতে পারে। আমার শুধু এটা নিশ্চিত করতে চেয়েছি যেন সেখানে কোনো ধরনের সমস্যা না হয়।
অন্ধ্র প্রদেশে মিষ্টি বিক্রি করে ঐ ব্যক্তি লক্ষ লক্ষ টাকা আয় করেছেন। 
সম্প্রতি একটি মোবাইল ফোনের মাধ্যমে সামাজিক যোগাযোগ সাইটে খবরটি ছড়িয়ে পড়ে।
সম্প্রতি কিছু বিত্তশালী সোনার শার্ট পড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। এরকমই একজন পঙ্কজ পরাখ। তিনি একজন রাজনৈতিক ও টেক্সটাইল ব্যবসায়ী। নিজের ৪৫তম জন্মদিনে সম্পূর্ণ স্বর্ণের তৈরি শার্ট পরেছেন। সূত্র: ডেইলি মেইল।