উচ্চতা খাটো, শ্যামাঙ্গিনী, সাধারণ শারীরিক কাঠামো এবং এমনকি হালকা মেছতা ও ব্রণের দাগ রয়েছে-এরকমই বৈশিষ্ট্য নিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রির জন্য প্রস্তুত ‘অ্যান্টি-বার্বি’ পুতুল।
২৬ বছর বয়সী গ্রাফিক ডিজাইনার নিকোলে ল্যামের ‘ল্যামিলি’ পুতুলগুলো আগামী সপ্তাহে বিক্রি শুরু হবে। এই পুতুলগুলো হবে ‘সাধারণের মতো সুন্দর’।
ল্যাম এএফপিকে জানান, উপহার দেয়ার জন্য একটি পুতুল কিনতে গিয়ে দেখেন সব পুতুলই সুপারমডেল। সেখান থেকেই এই ধারণা আসে। সুপারমডেল হওয়া ভুল কিছু নয়। কিন্তু এগুলোর বাস্তবতার সাথে মিল নেই। সুপার মডেল নয়, সাধারণ মানুষের মতো পুুতুল বানানোর কথা মাথায় আসে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সেন্টারের (সিডিসি) দেখা পরিসংখ্যান মেনে ল্যাম তার পুতুলের দেহের আকৃতি দিয়েছেন। ১৯ বছর বয়সীরা গড়ে ৫ ফুট ৪ ইঞ্চি ( ১৬৩.৩ সেন্টিমিটার) লম্বা হয়, ওজন হয় ১৫০ পাউন্ড (৬৮ কেজি) এবং বুকের মাপ ৩৩.৫ ইঞ্চি (৮৫ সেন্টিমিটার)।
এই পরিসংখ্যান জানার পর বার্বির বিপরীত করে পুতুল বানালাম।
ল্যামে তৈরি এই পুতুলগুলো প্রতিটি ২৫ ডলার করে বিক্রি হবে। এরই মধ্যে তিনি দুই লাখ ২৫ হাজার ডলারের অর্ডার পেয়েছেন। জানুয়ারি মাস থেকে এই পুতুলগুলো বাজারে আসছে। সূত্র: এএফপি।
