‘বিগ বস’ থেকে সরে যাচ্ছেন সালমান

আপডেট : ২২ নভেম্বর ২০১৪, ১৬:০৯
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’র সঞ্চালনা থেকে সরে যাচ্ছেন সালমান খান।
ভারতীয় গণমাধ্যম জানায়, সময়ের অভাবেই অনুষ্ঠানটির পরবর্তী আসর থেকে তাকে দেখা যাবে না এমনটাই জানিয়েছে এ শো’র প্রযোজনা প্রতিষ্ঠান।
সালমানের সঞ্চালনাতেই উপভোগ্য হয়ে উঠেছিলো রিয়েলিটি ‘বিগ বস’। ‘বিগ-বস’ মানেই ঝগড়া, কান্না-কাটি, প্রেম-বিরহ ঘেরা একটি অনুষ্ঠানের আসর। কিন্তু এ আসর সঞ্চালনার ইতি টেনেছেন সালসান। এই শো’র প্রযোজনা প্রতিষ্ঠান বলছে, মূলত সময়ের অভাবেই সঞ্চালনা থেকে সরে যেতে চাইছেন সালমান।
উল্লেখ্য, এবারের ‘বিগ-বস’র আসরেই সঞ্চালনার দায়িত্ব নিতে রাজি ছিলেন না সালমান। তবে পারিশ্রমিক বাড়িয়ে প্রতি পর্বে ছয় কোটি রুপি সম্মানি হিসেবে ধার্য করার পর মঞ্চে উঠেন তিনি।