প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আজ রবিবার থেকে শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় অংশ নেবে ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৩ লাখ ৫ হাজার ৭২১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
আজ ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। শেষ হবে দুপুর দেড়টায়। তবে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় রাখা হয়েছে। সারাদেশে ছয় হাজার ৭৯১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক সমাপনীর জন্য দেশের বাইরে ১১টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে।
