প্লেনে জিরাফ, চিতা তুলল কে!

আপডেট : ২৩ নভেম্বর ২০১৪, ০১:২৪

গোটা প্লেন বোঝাই জিরাফ আর চিতাবাঘ! তানজানিয়ার কিলিমাঞ্জারো আন্তর্জাতিক বিমানবন্দরে এমনই প্লেনের মালিকের খোঁজে হন্যে হয়ে ছুটছেন ইন্টারপোলের গোয়েন্দারা। আগেই গুজব ছিল তানজানিয়া থেকে গোপনে  জিরাফ, চিতাবাঘ পাচার করা হচ্ছে দুবাই ও কাতারে। সঙ্গে যাচ্ছে আরও অনেক আফ্রিকান জন্তু। দুবাইতে এখন অনেক ধনকুবের শখ করে চিতা পুষছেন। পর্যটক আকর্ষণের জন্য জিরাফও এখন মহা মূল্যবান দুবাইয়ে। তাই এসব পাচার করে শত কোটি টাকার মালিক বনে গেছে কয়েকজন মাফিয়া।  তবে এসব জন্তু অনেক গোপানে পাঁচার করে এসেছে বলে তাদের ধরা সম্ভব হয়নি। কিন্তু এবার গোটা প্লেন ভরে জিরাফ আর চিতা পাচার করার চেষ্টা করায় ইন্টারপোল সেই ‘অতি সাহসী’ পাচারকারীকে খুঁজে ফিরছে। -এপি