পিতার জন্য প্রসব বেদনা

আপডেট : ২৩ নভেম্বর ২০১৪, ০১:২৫

মা-বাবা উভয়ের কাছে সন্তান সমান। কিন্তু সেই সন্তান জন্মদানের সময় একমাত্র মা-ই ভোগ করেন প্রসব বেদনা। সন্তান পৃথিবীর আলোতে আসার সময় কেমন সেই বিশেষ অনুভূতি -স্ত্রীর শয্যাপাশে বসেও তা জানতে পারেন না পিতা। কিন্তু সেই দিনের অবসান ঘটাতে চীনের একটি হাসপাতাল এগিয়ে এসেছে বাবাকেও প্রসব বেদনা উপহার দিতে। এক বিশেষ যন্ত্রের মাধ্যমে পুরুষরাও ঠিক একই বেদনা অনুভব করতে পারবেন যেটি প্রসূতি অনুভব করেন সন্তান জন্মদানের কালে। স্যানডঙের আইমা মেটারনিটি হসপিটাল বিশেষ পরীক্ষা চালিয়েছিল ১০০ জন পুরুষের ওপর। এদের মধ্যে অধিকাংশই হবু পিতা। স্ত্রীরা কেমন বেদনা সহ্য করবেন তা আগেভাবে জানতে এরা জড়ো হয়েছিলেন হাসপাতালে। অনেকে এসেছিলেন যারা বিয়ে করেননি কিন্তু তাদের হবু সন্তানের মা কেমন কষ্ট পাবেন তা একটু আগেভাবে ঝালাই করে নিতে চান।

কিভাবে পুরুষ এই প্রসব যন্ত্রণা পাবে। বিশেষ ধরনের একটি যন্ত্র আগ্রহী পুরুষের তলপেটে আটকে দেওয়া হবে। এরপর একটি বৈদ্যুতিক তরঙ্গের মাধ্যমে তলপেটে ঠিক প্রসব বেদনার মতো যন্ত্রণা তৈরী হবে। এই যন্ত্রণা ১০ ধাপ পর্যন্ত বাড়িয়ে পাঁচ মিনিট রাখা হয়। অভিজ্ঞতা নিতে আসা এক হবু পিতা বলেন, মনে হচ্ছিল ফুসফুস আর হূদপিন্ড যেন যন্ত্রণায় ছিড়ে যাচ্ছে! তিনি সাত ধাপ পর্যন্ত গিয়ে আর সহ্য করতে পারেননি। কেউ কেউ মাত্র এক মিনিট সহ্য করে কাকুতি মিনতি করে বলেছেন, আর পারছি না -বাঁচাও! পেরেছেন। আবিষ্কারকদের একজন বলেছেন, এই বেদনা অনুভব করলে স্বামীরা তাদের স্ত্রীর প্রতি আরও বেশি সহানুভূতিশীল হয়ে উঠবেন। -ফক্স নিউজ