সুপ্রিম কোর্টে নিজামীর আপিল

আপডেট : ২৩ নভেম্বর ২০১৪, ১৩:০৩
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামী আপিল করেছেন। রবিবার সকাল ১১টার দিকে নিজামীর খালাস চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বিভাগে একটি আপিল আবেদন করা হয়। নিজামীর পক্ষে আবেদনটি দাখিল করেছেন অ্যাডভোকেট (অন রেকর্ড) জয়নাল আবেদীন।