রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম খুনের ঘটনার মূল পরিকল্পনাকারী রাজশাহীর কাটাখালী পৌরযুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মানিকসহ ছয়জনকে আটক করেছে র্যাব। শনিবার রাতে রাজশাহী ও ঢাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৫ তারিখে রাজশাহীর বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিহাস এলাকায় অধ্যাপক শফিউল ইসলামের বাড়ির সামনে সন্ত্রাসীরা কুপিয়ে তাকে হত্যা করে। এ ঘটনায় পর থেকে র্যাব বিষয়টি তদন্তে নামে।
র্যাবের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, এই হত্যার মূল পরিকল্পনাকারী কাটাখালী পৌলযুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক এই হত্যার পরিকল্পনা করেছে। তাকে আটকের পর তার দেয়া তথ্য অনুযায়ী তার আরো পাঁচ সহযোগীকে ঢাকা ও রাজশাহী থেকে আটক করা হয়।
