বলিউডে অভিনয়ে প্রথমবার পা রাখছেন শ্রীশান্থ

আপডেট : ২৩ নভেম্বর ২০১৪, ১৫:১৩
প্রথমবারের মত এবার বলিউডে অভিনয়ে আসছেন খেলোয়াড় শ্রীশান্থ৷পূজা ভাট প্রযোজিত পরবর্তী ছবিতেই নায়কের ভূমিকায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি৷৫ লাখ টাকার বিনিময়ে শ্রীসান্থকে ওই চরিত্রটি করতে রাজি করেছেন পূজা৷ ক্রিকেটে স্পট ফিক্সিং কেলেঙ্কারির জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীশান্থ৷
শ্রীসন্থের চরিত্রে একজন বর্ষীয়ান অভিনেতাকে নেয়ার কথাবার্তা চলছিল৷কিন্তু কি এমন হল যাতে শ্রীশান্তের মতো খেলোয়াড়কে হঠাৎ অভিনয়ে নিয়ে আসার জন্য গোঁ ধরলেন পূজার মতো প্রথম সারির প্রযোজক৷
পূজা বলছেন, খেলোয়াড়ের জন্মদিনের পার্টিতে গিয়ে তার বিয়ের ভিডিও দেখতে গিয়ে চিতাকে খুঁজে পান৷চিতাই তার পরের ছবির নায়ক, যে চরিত্রটি করছেন শ্রীশান্থ৷এখানে তিনি একজন মালায়ালি মেন্টর৷তাঁর বিপরীতে নায়িকার ভূমিকায় থাকছেন রিচা চাড্ডা৷ছবিতে শ্রীশান্থকে নেয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে পূজা তার জনপ্রিয়তা এবং কুখ্যাতি দুটোই দেখাচ্ছেন৷তার বক্তব্য, শ্রীশান্থকে যারা পছন্দ করেন তারা তো ছবিটি দেখতে আসবেনই, যারা অপছন্দ করেন তারাও আসবেন৷
এর আগে কয়েকবার বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন শ্রীশান্থ৷