গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই ঢাকায় ফিরেছেন লতিফ সিদ্দিকী। তিনি রবিবার রাত পৌনে নয়টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। রিপোর্ট লেখা পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছিলেন।
গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামায়াত নিয়ে মন্তব্যের পর মন্ত্রিত্ব ও দলের সভাপতিমণ্ডলীসহ সাধারণ সদস্যের পদও হারান সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। ঐ অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী বলেছিলেন, ‘আমি কিন্তু হজ আর তাবলিগ জামাত দুটোর ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীর যতটা বিরোধী, তার চেয়ে বেশি হজ আর তাবলিগের বিরোধী।’
বিস্তারিত আসছে.......
