ছাত্রলীগ-যুবলীগ সস্ত্রাসের রাজত্ব কায়েম করছে: খালেদা জিয়া

আপডেট : ২৩ নভেম্বর ২০১৪, ২২:৩৭
 
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ছাত্রলীগ-যুবলীগ সস্ত্রাসের রাজত্ব কায়েম করছে। বিশ্ববিদ্যালয়গুলো এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ছাত্র-শিক্ষক কেউ নিরাপদ নয়।
রবিবার গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন খালেদা।
৫ জানুয়ারির নির্বাচনকালীন আন্দোলনে নিহত গফরগাঁও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবনে আজাদ কমলের পরিবারকে সমবেদনা এবং আর্থিক সাহায্য প্রদান করেন খালেদা জিয়া।
এ সময় তিনি আরো বলেন, সরকার গুম-খুনের নীতিতে দেশ চালাচ্ছে।  নেতাকর্মীদের উদ্দশে তিনি বলেন,  আপনারা সতর্কভাবে চল-ফেরার করবেন। গুম-খুন করে কেউ ক্ষমতায় টিকতে পারেনি, আওয়ামী লীগও পারবে না। এর পরিণতি হবে করুণ। তারা যেভাবে অত্যাচার শুরু করেছে, আল্লাহ মানুষকে ইন্না লিল্লাহ পড়ারও সুযোগ দেবে না।
খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগকে বেঈমান, নরপিশাচ। আল্লাহ বেঈমানদের বাড়তে দিচ্ছে, কিন্তু এদের সময় ঘনিয়ে এসেছে। আল্লাহ দেখতেছে এদেরকে সুযোগ দিলে তারা মানুষের রক্ত চুষে খাবে। এরা ড্রাকুলারের মতো রক্তের পিপাসায় মেতে উঠেছে।