অদ্ভুত আততায়ী

আপডেট : ২৪ নভেম্বর ২০১৪, ০১:১৪

যুক্তরাষ্ট্রের বোস্টনের পুলিশ এক অদ্ভুত আততায়ীকে খুঁজে ফিরছে। ওই আততায়ী লোগান এয়ারপোর্টের এক নারী বিমানযাত্রীর উপর হামলা চালিয়েছিলেন। ওই তরুণী এয়ারপোর্টের টয়লেটে ঢোকার কিছুক্ষন পর তিনি দেখেন টয়লেটের ভেতর এক অর্ধনগ্ন পুরুষ! অথচ দরজা তখনও ভেতর থেকে বন্ধ। অন্য কোনো ফাঁকা জায়গা নেই যেখান দিয়ে ওই লোকটি ঢুকতে পারে। লোকটি ওই মহিলার ওপর টয়লেটের মধ্যেই তাকে হত্যা করার জন্য হামলা চালালো। তিনি চেচামেচি করে নিজেকে রক্ষার এবং দরজা খুলে বের হবার চেষ্টা করলেন। এক পর্যায়ে অনেক কষ্টে তিনি দরজা খুলে বের হতে সক্ষম হলেন। লোকজন ছুটে এলো। কিন্তু তারা কাউকে পেলেন না। পুলিশ এসে তল্লাশি শুরু করেও কিছু পেল না। গোয়েন্দারা বলছেন, ওই নারীর উপর যে হামলা হয়েছিল এটা নিশ্চিত। কারণ তার শরীরে ওই লোকটার হাতের ছাপও রয়ে গেছে। তাই এটা ভৌতিক কান্ডও নয়। ঘটনাটি প্রকাশ হবার পর ওই এয়ারপোর্টে যাত্রীরা টয়লেট ব্যবহার করতে গেলে ভয়ে কেঁপে উঠছেন। -এপি