নওয়াজকে ফোন করে ভারত সফরের খবর জানালেন ওবামা

আপডেট : ২৪ নভেম্বর ২০১৪, ০১:১৬

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ফোন করে তার ভারত সফরের খবর জানিয়েছেন। জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওবামার উপস্থিত থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউস নিশ্চিত করার কয়েক ঘণ্টা পরই পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ফোন করেন ওবামা। নওয়াজকে ফোনে ওবামা বলেন, ইসলামাবাদের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ওয়াশিংটন। ওবামাকে নওয়াজ বলেন, ভারত সফরের সময় তিনি যেন কাশ্মীর সমস্যার সমাধানে ভূমিকা রাখেন। নওয়াজকে দেওয়া ওবামার এই ফোনকে স্বান্ত্বনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের ঘোষণার পরিপ্রেক্ষিতে ইসলামাবাদ যাতে আহত না হয়, তা নিশ্চিত করতেই ওয়াশিংটনের এই উদ্যোগ বলে বিশ্লেষকদের ধারণা। এনডিটিভি।