ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সর্বদলীয় বৈঠক বয়কট করলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস। গতকাল রবিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদ বিষয়ক মন্ত্রী ভেনকাহ নাইডু এই বৈঠকের ডাক দেন। আজ সোমবার পার্লামেন্টের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে এই বৈঠকের ডাক দেয়া হয়েছিল। খবর এনডিটিভি’র।
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডিরেক ও বাইরেন টুইটারে এক বার্তায় জানিয়েছেন, তৃণমূল সর্বদলীয় বৈঠকে অংশ নিচ্ছে না। আমরা সবসময় বিজেপি’র আজ্ঞাবহ হতে পারি না। অপর এক বার্তায় ডিরেক বলেন, আমরা জনগনের সঙ্গে আছি। আর বিজেপি’র কালো টাকা, নির্বাচনী সংস্কার, সামপ্রদায়িকতা, রাজনৈতিক প্রতিহিংসা এবং একশ দিন সবই ছলনা। এরপর তিনি এনডিটিভিকে বলেন, বিজেপি জনগণকে দেখানোর চেষ্টা করছে যে তারা কঠোর পরিশ্রম করছে। আর এজন্যই তারা রবিবারের বৈঠক ডেকেছেন। নতুবা তারা পরিকল্পনাহীন কাজ করছে এবং তারা সুবিন্যস্ত নয়। তাই আমরা এই বৈঠকে যাচ্ছি না। পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হতে পারে। সংসদ যাতে কোনো ঝামেলা ছাড়াই সম্পন্ন হতে পারে সেই বিষয়টি নিশ্চিত করতেই এই বৈঠক ডাকা হয়েছিল। লোকসভার স্পিকার সুমিত্র মহাজন বলেছেন,পার্লামেন্টের শীতকালীন অধিবেশন ভালভাবেই সম্পন্ন হবে বলে সব দলের পক্ষ থেকে তাকে আশ্বস্ত করা হয়েছে। পশ্চিমবেঙ্গর সারদা কেলেঙ্কারির ঘটনায় তৃণমূলের তিননজন গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এছাড়া বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায়ও চাপে আছে তৃণমূল। এই সব বিষয় নিয়ে ক্ষমতাসীন দল বিজেপি’র সঙ্গে তৃণমূলের সম্পর্কের অবনতি হয়।
