অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ

আপডেট : ২৪ নভেম্বর ২০১৪, ১০:২১
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অভিযোগ আমলে নেয়া গঠন-সংক্রান্ত হাইকোর্টর রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হকের নেতা পাঁচ বিচারপতির বেঞ্চ সোমবার সকল সাঙে নয়টায় এ আদেশ দেন।
এর ফলে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ মামলার স্বাক্ষ্য গ্রহণ করতে আর কোন আই্গত বাধা থাকলো না।
এর আগে ঢাকার বিশেষ জজ-৩ বাসুদেব রায় গত ১৯ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া গত ১৩ এপ্রিল হাইকোর্টে রিভিশন আবেদন করেন। হাইকোর্ট ২৩ এপ্রিল আবেদনটি খারিজ করে দেন। এ খারিজ আদেশের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন করেন।