সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীর সুপ্রিম কোর্টের আগমনের খবরে বিক্ষোভ শুরু করেছে বিএনপি সমর্থিত আইনজীবীরা। সোমবার দুপুর বেলা সাড়ে ১২টা থেকে প্রায় অর্ধশত আইনজীবীরা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।
বিএনপি সমর্থিত আইনজীবীরা লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আইনজীবী সমিতি ভবন প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিলে অংশ নেন সুপ্রিম কোর্টের বারের সাবেক সহ-সম্পাদক রফিকুল হক তালুকদার রাজা, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, শরীফ-ইউ আহমেদ, মির্জা আল-মাহমুদ প্রমুখ আইনজীবী অংশ নেন।
অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বিক্ষোভ সমাবেশ হতে বলেন, আমার শুনেছি, লতিফ সিদ্দিকীকে জামিনের জন্য হাইকোর্ট এসেছেন। আমরা মনে করি তিনি হজ ও হযরত মুহম্মদ (স) কে নিয়ে যে মন্তব্য করেছেন তাতে তিনি মুসলমানদের ধর্মীর অনুভূতিতে আঘাত করেছেন। তিনি নাস্তিক। তাকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যেখাবে দেখব সেখানে প্রতিহত করা হবে। বাংলার মাটিতে কোনো নাস্তিকের জায়গা হতে পারে না।
