লতিফ সিদ্দিকীর পেছনে সরকারের সমর্থন রয়েছে: ফখরুল

আপডেট : ২৪ নভেম্বর ২০১৪, ১৫:৪৫
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারের বড় সমর্থনের কারণে গ্রেফতারি পরোয়ানা থাকার পরও লতিফ সিদ্দিকী বিমানবন্দর থেকে বের হয়ে গেছেন। সোমবার সকালে ঢাকা সফররত সুইডেনের উন্নয়ন বিষয়ক মন্ত্রী ইসাবেল্লা লোপিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। 
মির্জা ফখরুল বলেন, বৈঠকে দেশের রাজনীতি, অর্থনৈতিক উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার, জলবায়ুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। গণতন্ত্র ছাড়া উন্নয়ন সম্ভব না বলে উভয় পক্ষই একমত হয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।