কেমন মা!

আপডেট : ২৪ নভেম্বর ২০১৪, ১৬:৪২
অস্ট্রেলিয়ার সিডনিতে নবজাতককে হত্যা চেষ্টার জন্য এক মায়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
দেশটির পুলিশ জানিয়েছে, ছেলে শিশুটি একটি ড্রেনের টানা পাঁচ দিন আট ফুট পানির নিচে পড়ে ছিল। রবিবার ড্রেনের পাশ থেকে সাইকেল আরোহীরা যাওয়ার সময় শিশুটির কান্নার শব্দ শুনতে পায়। কয়েকজন মিলে ড্রেনের ভারি ঢাকনা তুলে শিশুটিকে দেখেন। শিশুটির অবস্থা গুরুতর তবে স্থিতিশীল। 
পুলিশের ধারণা, গত সোমবার শিশুটির জন্ম হয়। এর ২৪ ঘণ্টা পর শিশুটিকে ঐ ড্রেনটিতে ফেলে দেয়া হয়। 
 
IMG0
 
পুলিশ জানিয়েছে, হাসপাতালের রেকর্ড ও বাড়িতে বাড়িতে খোঁজ নিয়ে শিশুটির মাকে বের করা হয়। 
স্থানীয় পুলিশ ইন্সপেক্টর ডেভিড লাগেটস জানিয়েছে, শিশুটিতে উদ্ধারের সময় তার গায়ে কম্বল জড়ানো ছিল যা হাসপাতালে জন্ম নেয়া নবজাতকদের দেয়া হয়। 
উদ্ধার শিশুটিকে ওয়স্টেমেড শিশু হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।