‌‌‘আদালত তারেককে খুঁজছে’

আপডেট : ২৪ নভেম্বর ২০১৪, ১৬:৩৭
 
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সস্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা নাকি তারেক রহমানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরাও তার জন্য অপেক্ষা করছি। কারণ আদালত তাকে খুঁজছে। তিনি একজন পলাতক আসামি।
সোমবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 
ড. হাছান মাহমুদ বলেন, তারেক রহমানের ৫০তম জন্মদিন বিএনপির ঘটা করে পালন করা দেখে দেশের মানুষ আতঙ্কিত হয়েছে। কেননা, বিএনপি কখনও ক্ষমতায় গেলে দেশে অতীতের মতো আবারও ‘হাওয়া ভবনের’ মতো বিকল্প সরকার প্রতিষ্ঠিত হবে।
 
বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনাদের আন্দোলন করার ক্ষমতা কতটুকু- তা আমাদের জানা আছে। আপনারা আন্দোলনের ঘোষণা দিয়ে নিজেদের হাস্য রসে পরিণত করবেন না । 
সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।