ভারতকে পিছনে ফেলে অস্ট্রেলিয়া শীর্ষে

আপডেট : ২৪ নভেম্বর ২০১৪, ১৯:২২
 
 
ক্যালকুলেটারের হিসেবে ভারতের চেয়ে ০.২ অর্থ্যাৎ শূন্য দশমিক দুই পয়েণ্টে এগিয়ে থাকায় আবারো ওয়ানডে র‌্যাংকিং-এর শীর্ষে উঠলো অস্ট্রেলিয়া। ভারতের সাথে অসিদের রেটিং পয়েন্ট সমান ১১৭। কিন্তু ভগ্নাংশের হিসেবে সামান্য এগিয়ে থাকায় র‌্যাংকিং-এর এক নম্বর স্থানটিতে বসে আছে অস্ট্রেলিয়াই। 
১১৪ রেটিং পয়েন্ট ও র‌্যাংকিং-এর তৃতীয়স্থানে থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছিলো অস্ট্রেলিয়া। সিরিজ শেষে রেটিং ও র‌্যাংকিং দু’টিই উন্নতি হয়েছে অসিদের। কারণ ওয়ানডে সিরিজে প্রোটিয়াসদের ৪-১ ব্যবধানে হারিয়েছে বেইলি-ওয়াটসনরা। 
সিরিজ জয় করায় ৩ রেটিং পয়েন্টের সামান্য বেশি জমা হয়েছে অস্ট্রেলিয়ার অ্যাকাউন্টে। সামান্য বেশিটা ভগ্নাংশের হিসাবে। তাই ভারতকে সরিয়ে শীর্ষে উঠে যায় অসিরা। আর দ্বিতীয় স্থানে নেমে যায় টিম ইন্ডিয়া। সিরিজ হেরে যাওয়ায় ১১২ রেটিং নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা। যথারীতি র‌্যাংকিং-এর নবম স্থানে রয়েছে বাংলাদেশ। 
ওয়ানডে র‌্যাংকিং-এর বর্তমান অবস্থান :
র‌্যাংকিং দেশ রেটিং পয়েন্ট
১ অস্ট্রেলিয়া ১১৭
২ ভারত ১১৭
৩ দক্ষিণ আফ্রিকা ১১২
৪ শ্রীলংকা ১০৮
৫ ইংল্যান্ড ১০৭
৬ পাকিস্তান ৯৮
৭ নিউজিল্যান্ড ৯৬
৮ ওয়েস্ট ইন্ডিজ ৯৬
৯ বাংলাদেশ ৭১
১০ জিম্বাবুয়ে ৫৬