ভারতে একজন ‘স্পাইডার-ম্যানের’ সন্ধান পাওয়া গেছে। ২৭ বছর বয়সী ওই যুবকের নাম জ্যোতি রাজু। তিনি খাঁড়া ভবনের গা ঘেষে ঠিক মাকড়শার মতো করে হাটাচলা করতে পারেন। তিনি কোনো ভবনের গা বেয়ে উপরে ওঠার সময় কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করেন না। একেবারে খালি হাতে উঠে পড়েন। এভাবে তিনি অসংখ্য ভবনের গা বেয়ে ছাদে উঠেছেন। তিনি বেশ কয়েকবার গুরুতর আহত হলেও এই চর্চা থেকে পিছু হটেননি। তার শরীরের অসংখ্য দাগ তৈরী হয়েছে এই কাজ করতে গিয়ে আছাড় খেয়ে। তার ইচ্ছা একদম খালি হাতে এবং নিরাপত্তা ছাড়াই বিশ্বের সবচে উচু ভবনের গা বেয়ে ছাদে উঠবেন। তিনি গিনেস বুকে এই কাজ করে নামও ওঠাতে চান। -ডেইলি মেইল
