ব্রাউন হত্যা: অভিযুক্ত হননি পুলিশ কর্মকর্তা, বিক্ষোভ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৪, ১২:০৪
 
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনকে গুলি করে হত্যা করার ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গন না করার সিদ্ধান্ত নিয়েছে গ্র্যান্ড জুরি। সোমবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সোমবার সিদ্ধান্ত ঘোষণা করে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর রবার্ট ম্যাককুলোচ জানিয়েছেন, জুরি সম্পূর্ণ প্রমাণ পরীক্ষা করে এই সিদ্ধান্ত নিয়েছে। 
ব্রাউনের পরিবার জানিয়েছে, জুরির এমন সিদ্ধান্তে তার ‘গভীরভাবে হতাশ’।
রায় জানার পর কয়েকশ মানুষ ফার্গুসন পুলিশ কার্যালয়ের সামনে জড়ো হয়ে চিৎকার করে এর প্রতিবাদ জানান। 
গ্র্যান্ড জুরির এই রায়কে কেন্দ্র করে যাতে নতুন করে সহিংসতা ছড়াতে না পারে সেজন্য মিসৌরি অঙ্গরাজ্যেএক মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। পুরো অঙ্গরাজ্যে পুলিশের পাশাপাশি ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। তবে এরই মধ্যে বিােভ ছড়াতে শুরু করেছে সেখানে ভবনে ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। 
গত ৯ আগস্ট ফার্গুসনে ড্যারেন উইলসন নামে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গুলিতে নিহত ১৮ বছর বয়সী মাইকেল ব্রাউন। এরপর সেখানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সূত্র: বিবিসি ও আল-জাজিরা।