লতিফের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা চায় বিএনপি

আপডেট : ২৫ নভেম্বর ২০১৪, ১৪:০৩
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকী দেশে ফিরেছেন কিনা, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, আমরা সুস্পষ্টভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই, লতিফ সিদ্দিকী কোথায় আছেন, তিনি কীভাবে দেশে এলেন? আমাদের তা জানাতে হবে।
তিনি অভিযোগ করেন, যখন বিদেশের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তা বাংলাদেশে আসেন, তখন দেশে এমন পরিস্থিতির সৃষ্টি করা হয় যেন- মৌলবাদ ও  জঙ্গিবাদের উত্থান ঘটছে” লতিফের ঘটনাও সেই নাটক কিনা- এমন সংশয় প্রকাশ করেন মির্জা ফখরুল। এসময় তিনি লতিফ সিদ্দিকী দেশে ফিরলে তাতে গ্রেফতারের দাবি জানান।