ময়মনসিংহ’র ফুলবাড়িয়া উপজেলার লক্ষীপুর নামক স্থানে মঙ্গলবার সিএনজি ও পিকাপ ভ্যানের মুখোমুখি সংষর্ষে এক জন নিহত ও চার জন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের নাম জানা যায়নি। পুলিশ দুর্ঘটনা কবলিত সিএনজি ও পিকাপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
নিহত আ. ছালামের (৫০) বাড়ি পুটিজানা ইউনিয়নের তামালতলা এলাকায়। আহতদের বাড়ি একই এলাকায় বলে জানা গেছে।
জানা গেছে, সিএনজি করে যাত্রীরা ময়মনসিংহ যাচ্ছিলেন। ঘটনাস্থলে এই সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকাপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই এ হতাহতের ঘটনা ঘটে।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
