ইরানের পরমাণু আলোচনার মেয়াদ বাড়ল জুলাই পর্যন্ত

আপডেট : ২৫ নভেম্বর ২০১৪, ১৭:০৪
 
 
 
ভিয়েনায় ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় কোনো সমাধান বেরিয়ে না আসায় চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আলোচনার সময়সীমা আগামী বছরের জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কূটনীতিকরা। খবর রয়টার্সের।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হামন্ড বলেছেন, ভিয়েনা বৈঠকে বেশ কিছু অগ্রগতি হলেও পূর্ব-নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হয়নি। তিনি বলেন, দুই পক্ষ ডিসেম্বরে আবারো আলোচনায় বসবে, এরপর ২০১৫ সালের  জুলাইয়ে এ প্রক্রিয়া চলবে। ইরান বেসামরিক পামাণবিক কর্মসূচির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ পশ্চিমাদের। কিন্তু ইরান বারবার এ অভিযোগ অস্বীকার করে আসছে।