ফ্রান্সে জন্মদিনের শুভেচ্ছা হিসেবে ম্যানুয়েল পেরিসেয়াক্স নামের এক ব্যক্তি ৩০ হাজার কার্ড শুভেচ্ছা হিসেবে পেয়েছেন। ডাউনস সিনড্রোমে আক্রান্ত এই ব্যক্তি গত ২২ নভেম্বর তার ৩০তম জন্মদিনে সারাবিশ্ব থেকে এই শুভেচ্ছা পেয়েছেন।
পেরিসেয়াক্সের ৬১ বছর বয়সী মায়ের আবেদনের সাড়া হিসেবে এই শুভেচ্ছা কার্ড এসেছে বলে জানিয়েছে এনডিটিভি।
প্রথমে পেরিসেয়াক্সের মা এবং বাবা ভেবেছিলেন, কিছু মানুষ হয়ত তাদের আবেদনে সাড়া দেবে। কিন্তু ২২ নভেম্বর আসার আগেই এত কার্ড তাদের বাড়িতে এসে জমা হয় যে সেগুলো রাখতে তাদেরকে প্রতিবেশীর গ্যারেজ ধার নিতে হয়।
ফেসবুকে তাদের পোস্টটি এক লাখ ২০ হাজার বার শেয়ার হয়েছে বলে জানিয়েছেন পেরিসেয়াক্সের মা। আর তার ফলাফল হিসেবে শ্রীলঙ্কা, শিকাগো, হংকংসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাড়া এসেছে বলে জানিয়েছেন তিনি। সূত্র: এনডিটিভি
