রাজপরিবারে যমজ অতিথির আগমন উদযাপন করতে যাচ্ছে মোনাকো

আপডেট : ২৫ নভেম্বর ২০১৪, ১৯:২১
 
যমজ অতিথি আসতে যাচ্ছে মোনাকোর রাজপরিবারে। প্রিন্স আলবার্ট দ্বিতীয় এবং প্রিন্সেস চার্লিনের ঘরে আসছে রাজপরিবারের উত্তরাধিকারী। অনাগত দুই সন্তানের মধ্যে যে প্রথমে জন্মাবে সেই লাভ করবে সিংহাসনের উত্তরাধিকার তবে প্রথম সন্তান যদি মেয়ে হয় তবে ছেলে শিশুই হবে উত্তরাধিকারী।
মোনাকোর রিভিয়েরার প্রাসাদ থেকে সাধারণ জনগণকে এ নিয়ে উদযাপনের পরিকল্পনার কথা জানানো হয়েছে। পরিকল্পনায় বলা হয়েছে, চার্চের ঘণ্টা বাজিয়ে জন্মক্ষণ উদযাপন করা হবে।
প্রাসাদ থেকে আরো জানানো হয়েছে, যমজ দুই সন্তানের প্রত্যেকের জন্য ২১ বার তোপোধ্বনি হবে এবং ১৫ মিনিট ঘণ্টা ধ্বনি হবে। সূত্র:এপি