শিক্ষাবিদ ও পেশাজীবীদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

আপডেট : ২৫ নভেম্বর ২০১৪, ২২:১৩
 
 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শিক্ষাবিদ ও বিভিন্ন পেশাজীবী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপাসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
রুদ্ধদ্বার এই বৈঠকে খালেদা জিয়া রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের বিষয়ে শিক্ষাবিদ ও পেশাজীবী নেতাদের মতামত শোনেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বৈঠকে কবি আল মাহমুদ, অধ্যাপক এমাজ উদ্দীন আহমদ, বিচারপতি আবদুর রউফ, ছড়াকার আবু সালেহ উপস্থিত ছিলেন। 
এছাড়া শিক্ষকদের মধ্যে ভৈঠকে ছিলেন— খন্দকার মুস্তাহিদুর রহমান, আনোয়ারুল্লাহ চৌধুরী, আফম ইউসুফ হায়দার, সৈয়দ রাশিদুল হাসান, সদরুল আমিন, দিলারা চৌধুরী, আমিনুর রহমান মজুমদার, এটিএম নুরুল আমিন, বোরহান উদ্দিন খান, মো. সাইফুল হক, ফেরদৌস হোসেন, মামুন আহমেদ, সিরাজউদ্দিন আহমেদ।
চিকিত্সক নেতাদের মধ্যে ছিলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, এম এ মাজেদ, মবিন খান, এ জেড এম জাহিদ হোসেন।
সাংবাদিকদের মধ্যে ছিলেন শফিক রেহমান, রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, মাহফুজউল্লাহ, আলমগীর মহিউদ্দিন, এরশাদ মজুমদার, আবদুল হাই শিকদার।
অন্যন্যদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান, কৃষিবিদ এ এম ফারুক, মুহাম্মদ শহীদুল হক, আবদুল মাজেদ, চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন, গাজী মাজহারুল আনোয়ার, প্রকৌশলী মহসিন আলী, প্রকৌশলী মুহাম্মদ ইসহাক, প্রকৌশলী মুহাম্মদ আজিজুর রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক ছাত্রনেতা নুর মোহাম্মদ খান, নাজমুল হক নান্নুও উপস্থিত ছিলেন।