মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

আপডেট : ২৬ নভেম্বর ২০১৪, ০০:০৯

রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় তোফাজ্জল হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীর বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার লতীবপুর গ্রামের কৃষক তোফাজ্জল হোসেন জায়গীর হাট থেকে নিজ বাড়িতে ফেরার সময় জায়গীর বাসস্ট্যান্ডে পৌঁছলে একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়দের সহযোগীতায় তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।