ফেসবুক, টুইটারের কারণে এখন ‘সেলফি’ খুব জনপ্রিয় শব্দে পরিণত হয়েছে। নিজের মোবাইল ফোন দিয়ে নিজের ছবি তোলাকে সেলফি বলা হয়। সেলফি তুলে ফেসবুকে কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা তারুণ্যে ক্রেজে পরিণত হয়েছে। এই বিষয়ে কেন্দ্র করে ব্যবসা করছে সেলফি স্টিক কোম্পানি। লাঠির মাথায় ফোন লাগিয়ে নিলে হাত বাড়িয়ে বেশ দূর থেকে নিজের ছবি তোলা যায়। ইতিমধ্যে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই সেলফি স্টিক। কিন্তু কোরিয়ার পুলিশ জানিয়েছে, কারো কাছে সেলফি স্টিক পাওয়া গেলে তাদের গ্রেফতার করা হবে। কারণ সেলফি স্টিক চলে ব্লুটুথ ডিভাইস দ্বারা। অর্থাত্ এটা একটা দূর নিয়ন্ত্রিত যোগাযোগ মাধ্যম। তাই কেউ এই স্টিক ব্যববার করতে গেলে সরকারের কাছ থেকে এটি ব্যবহারের অনুমতি নিতে হবে। নাহলে সোজা কারাগারে পাঠানো হবে। -এপি
