বলে কি! এই তো এক-দুবছর আগেই বিচ্ছেদ ঘটলো রণবীর-দীপিকা৷যদিও তা নিয়ে মিডিয়া খুব বেশি জলঘোলা করার সুযোগ পায়নি৷কারণ প্রেমিকযুগল শুরু থেকেই বিষয়টা নিয়ে অত্যন্ত পেশাদারি মনোভাব অবলম্বন করেছিলেন৷তারপর দুজনই নতুন করে সম্পর্কে জড়িয়েছেন৷রণবীরের সঙ্গে ক্যাটের প্রায় ঘোষিত প্রেম এবং দীপিকা-রণবীর সিংয়ের ‘বিশেষ বন্ধুত্ব’ নিয়ে তাঁরা বাস্তবিকই খুশি৷এই দুই নায়ক-নায়িকা বিচ্ছেদের পরেও একসঙ্গে ছবি করেছেন৷কিন্তু হঠাৎ কি হল যে পুরোনো প্রেমের সম্পর্কে ফিরতে চাইছেন? শুধু মুখের কথাই নয়৷একসঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দুজনকে ঘুরতেও দেখা গিয়েছে৷তবে কি ক্যাটরিনার কিংবা রণবীরের কপাল পুড়ল?
আরে না না৷এসবই শুটিংয়ের অংশবিশেষ৷ইমতিয়াজ আলির ছবি ‘তামাশা’ ছবিতে আবারও এই প্রেমিক জুটি কামব্যাক করছে৷ফ্রান্সের কোর্সিকা দ্বীপে টানা ২০ দিন শুটিং করার পর তারা আপাতত সিমলায়৷এখানকার শুটিং শেষে তাঁরা দিল্লিতে ৯০ দিনের শুটিং শুরু হবে৷ছবির গল্প সম্পর্কে যতটুকু জানা গেছে, এটিও নাকি একটি প্রেমের গল্প৷‘রকস্টার’-এর পর রণবীরের সঙ্গে পরিচালক ইমতিয়াজের এটি দ্বিতীয় কাজ৷‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’তে শেষ একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল রণবীর-দীপিকাকে৷ সূত্র- কলকাতা টোয়েনটি ফোর ডটকম।
