লতিফ সিদ্দিকীর গ্রেফতার দাবিতে হেফাজতে ইসলামের ডাকা বৃহস্পতিবারের দেশব্যাপী হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। তিনি জানান, লতিফ সিদ্দিকীকে আত্মসমর্পণের পর কারাগারে প্রেরণ করা হয়েছে। এ কারণে তাদের পূর্বঘোষিত হরতাল কর্মসূচি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় ধর্ম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন এবং ওই আইনের আওতায় লতিফ সিদ্দিকীর মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে।
