ফুলবাড়ীয়ায় পলাতক ৮ আসামি গ্রেফতার

আপডেট : ২৬ নভেম্বর ২০১৪, ১৪:৫৭
ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানা পুলিশ অভিযান চালিয়ে পলাতক আট আসামিকে গ্রেফতার করেছে। বুধবার সকালে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ডাকের ভিটায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মাহবুব (২৫), ইউনুছ আলী (২২), টুটুল (২০), ইয়াকুব (৪০), মোফাজ্জল হোসেন (৫০), আ. বারেক (২০), নাজমুল হোসেন (২২), সেলিম মিয়া (২০)।