সেনবাগে জামায়াত নেতা-যুবদল নেতা গ্রেফতার

আপডেট : ২৬ নভেম্বর ২০১৪, ১৫:০৭
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন জামায়াতের আমির মো. আবুল হোসেন মঞ্জু (৪২) ও একই ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদল সভাপতি তবাকর উল্লাহকে (৩২) জেলা শহর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশের সহযোগীতায় নোয়াখালী ডিবি পুলিশের একটি দল তাদেরকে একটি হোটেল থেকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ সেনবাগ থানায় একাধিক মামলা রয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার ছাতারপাইয়া বাজারে আওয়ামীলীগ-জাতায়াত ও বিএনপির মধ্যে ত্রিমুখী সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলা চালানো হয়। গ্রেফতারকৃতরা ওই হামলা মামলার আসামি। মামলার পর তারা দীর্ঘদিন পলাতক ছিলেন।