কলার জন্য গ্রেফতার

আপডেট : ২৭ নভেম্বর ২০১৪, ০০:৩৭

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগটা কিন্তু একটু নতুন ধরনের। ওই ব্যক্তি না কি তাদের দিকে বন্দুক তাক করেছিল। যদিও পরে জানানো হয়, সেটা ছিল একটা কলা!

কলোরাডোর মেসা কাউন্টির পুলিশ জোশুয়া বাঞ্চ এবং ডোনাল্ড লাভ জানিয়েছেন, তারা ভয় পেয়েছিলেন। নাথান রোফ চ্যানিং যখন কলা বের করেন তখন দূর থেকে তারা মনে করেছিলেন, ওই বস্তুটি হলুদ রংয়ের একটি বন্দুক। তাদের গুলি করার উদ্দেশ্যেই বের করা হয়েছে। এরপর নাথানকে গ্রেফতার করা হয়। নাথান বার বার ‘বন্দুক নয়, কলা’ বললেও তারা শোনেনি। বরং তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। নাথান জানিয়েছেন, তিনি ইউটিউবের একটি ভিডিওর জন্য কলা নিয়ে রিহার্সেল দিচ্ছিলেন। পরে অবশ্য ছেড়ে দেয়া হয় চ্যানিংকে। - এপি