সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একটি রাজনৈতিক দল। একটি দল সরকারকে বৈধতা দিতেও পারেনা, আবার অবৈধও বলতে পারে না। বৈধতা দেবে দেশের জনগণ। তিনি প্রশ্ন করে বলেন বিএনপি আবার বৈধতা দেয়ার কে। মন্ত্রী বলেন তবে তারা যদি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতো আর সংসদে গিয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে অবৈধ বলত তাহলে না হয় ঠিক ছিল। কিন্তু সে কথা বলে লাভ নেই। তিনি বলেন বিএনপিকে এখন আগামী সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা
করতে হবে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট নগরীর কাজিরবাজার সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ওবায়দুল বলেন, গত ১০ নভেম্বর থেকে সারা দেশে ফিটনেস বিহীন গাড়ি ও লাইন্সেস বিহীন চালকদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। তাই এই অভিযানের অংশ হিসেবে আমি সিলেট সফরে এসেছি। বুধবার আমি সরেজমিনে ফিটনেস বিহীন গাড়ি ও লাইন্সেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছি।
এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক
অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ স¤পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক প্রমুখ।
