২০১৬ সাল পর্যন্ত বিলম্ব হতে পারে থাই নির্বাচন

আপডেট : ২৭ নভেম্বর ২০১৪, ১২:৫১
 
থাইল্যান্ডের অর্থমন্ত্রী সোম্মাই ফাসে বলেছেন, দেশটির নির্বাচন ২০১৬ সালের মাঝামাঝি পর্যন্ত বিলম্ব হতে পারে। এর আগে নির্বাচনের জন্য ২০১৫ সালের কথা জানানো হয়েছিল। বৃহস্পতিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সোম্মাই ফাসে জানিয়েছে, নির্বাচনের তারিখ নিয়ে তিনি প্রধানমন্ত্রী প্রাউথ চ্যান-ওচার সঙ্গে কথা বলেছেন। নির্বাচন হতে কমপক্ষে ১৮ মাস বিলম্ব হতে পারে।
গত মে মাসে নির্বাচিত সরকারকে হটিয়ে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর প্রাউথ ২০১৫ সালে নির্বাচন হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।